বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

সুজানগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

সুজানগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

পাবনার সুজানগর উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সুজানগর, পাবনার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুড়িপাড়া দাখিল মাদ্রাসার সুপার জনাব কোরবান আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ. কে. এম. সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সোলায়মান হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেন বলেন, বর্তমানে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগের। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের সংকট, ল্যাব ও কম্পিউটার সুবিধার ঘাটতি এবং শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি প্রতি শনিবার একবার করে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা বাজেটের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদুজ্জামান রাশেদ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।

প্রধান অতিথি এ. কে. এম. সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের নিতে হবে। শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের নয়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ করা যাবে না।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

এস এন জামান হাশেমী 

সুজানগর উপজেলা প্রতিনিধি