বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

কসবায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

কসবায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় র‍্যালিএবং জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (২৮ সেপ্টেম্বর) কসবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ছামিউল ইসলাম।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে জলাতঙ্ক প্রতিরোধে কুকুর ও বিড়ালের ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর সোহেল রানা জানান কসবা পৌরসভায় নয়টি ওয়ার্ডে জলাতঙ্ক প্রতিরোধে কুকুর ও বিড়ালের মধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। কসবা উপজেলায় জলাতঙ্ক প্রতিরোধে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন

 জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পোষা প্রাণীর নিয়মিত টিকাদান এবং নিরাপদ জনস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ

প্রতিরোধযোগ্য রোগ। প্রাণীর কামড়ে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সময়মতো টিকা নিলে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। একই সঙ্গে কুকুর ও বিড়ালসহ পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।