বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা

মোঃ আজাদ
ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার সাংবাদিক সমাজ। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভোলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যমের মুক্ত কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।” বক্তারা অবিলম্বে আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলাইমান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুনু রায়হান ও সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, এস এ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন এবং ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমিসহ আরও অনেকে।
এ সময় ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ভোলা জেলা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।