বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা।

এর আগে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং সিআইডি, ঢাকায় সুনামের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।

তিনি জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত পুলিশ সুপারের যোগদানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম।