বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে চাকরি মেলায় ১১১ তরুণীর চাকরি

কালীগঞ্জে চাকরি মেলায় ১১১ তরুণীর চাকরি

কালীগঞ্জে চাকরি মেলায় ১১১ তরুণীর চাকরি

গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ১১১ জন তরুণী চাকরি পেয়েছেন। পাশাপাশি ১৮ জন তরুণীকে উদ্যোক্তা হওয়ার জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হাওয়া দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

ইএসডিও আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর যৌথ অর্থায়নে।

মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণ নেওয়া ২৮৬ জন তরুণী অংশগ্রহণ করেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আয়োজন সূত্রে জানা যায়, মেলায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৫টি প্রতিষ্ঠানের চাকরিদাতা প্রতিনিধিরা অংশ নেন। তাদের মাধ্যমে ১১১ জন তরুণীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া উদ্যোক্তা হতে আগ্রহী ১৮ জন তরুণীকে বিভিন্ন হারে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা কারিতাস ও ইএসডিও।

অংশগ্রহণকারী তরুণীরা জানান, চাকরি মেলায় নিজেদের প্রশিক্ষণ ও দক্ষতা সরাসরি চাকরিদাতাদের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন তারা। এতে নিজেদের দক্ষতার মূল্যায়নের পাশাপাশি কর্মক্ষেত্রে তা প্রয়োগের বাস্তব সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সেফগার্ডিং অ্যান্ড পিএসইএএইচ ম্যানেজার আইরিন আক্তার, ইএসডিও’র হেড অফ টিভেট শাহরিয়ার মাহমুদ, গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিদাতা কর্মকর্তা ও চাকরিপ্রত্যাশীরা।

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি