কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথপুর মাযহিরুল কওমী মাদরাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ। তিনি বর্তমানে হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে মাদরাসার বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সুশিক্ষার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে সম্পন্ন হয়।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
