বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর সুবর্ণচরে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের যমুনা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমি ও বসতিপূর্ণ এলাকায় অনুমোদন ছাড়া গড়ে ওঠা যমুনা ব্রিকস প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ কারণে আইন অনুযায়ী ইটভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ‘লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার লাইসেন্সবিহীন সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।’

 

আবদুল জববার

 সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: