বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সঠিক তথ্য নিশ্চিত ও অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চার আহ্বান

সঠিক তথ্য নিশ্চিত ও অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চার আহ্বান

সঠিক তথ্য নিশ্চিত ও অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চার আহ্বান

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা তথ্য অফিসার, সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার চর্চার বিকল্প নেই। একই সঙ্গে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 


মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ