বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার

‎​রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নাশকতার চক্রান্ত ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎​গ্রেপ্তার অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে।
‎
গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্বে থাকাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন। ওই ব্যক্তিরা এলাকায় বড় ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
‎
‎​সংবাদ পেয়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে বেলা ১টা ৫ মিনিটে কয়েকজন সেখানে জড়ো হয়ে উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেন।
‎
‎​পুলিশের অভিযোগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে ও সংগঠনগুলোকে সংগঠিত করার চেষ্টা করতে দেখা গেছে।
‎
‎সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অনিককে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
​আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
‎
‎
‎বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, গ্রেপ্তার অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট ৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
‎​আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

 

‎পিরোজপুর প্রতিনিধি: