শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বন্ধুত্বের স্বাদে পিঠার ঘ্রাণ : ডাফ ৯৬–৯৭ এর উৎসবে ফিরছে ক্যাম্পাসের দিন

বন্ধুত্বের স্বাদে পিঠার ঘ্রাণ : ডাফ ৯৬–৯৭ এর উৎসবে ফিরছে ক্যাম্পাসের দিন

বন্ধুত্বের স্বাদে পিঠার ঘ্রাণ : ডাফ ৯৬–৯৭ এর উৎসবে ফিরছে ক্যাম্পাসের দিন

শীতের বিকেলে পিঠার ঘ্রাণ, গান–আড্ডা আর বহুদিনের না–দেখা বন্ধুদের মিলন—সব মিলিয়ে স্মৃতিময় এক সন্ধ্যা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডস ফোরাম (ডাফ), ব্যাচ ১৯৯৬–৯৭। গত ১২ ডিসেম্বর (শুক্রবার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলার মাঠে অনুষ্ঠিত হয়েছে তাদের বহুল প্রতীক্ষিত ‘পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে শীতের আমেজের সঙ্গে মিশে যায় পুরোনো দিনের বন্ধুত্ব, গল্প আর হাসি। আয়োজকদের ভাষায়, এটি ছিল শুধুই বিনোদনের আয়োজন নয়; বরং সহপাঠীদের পুনর্মিলন, পরিবারসহ একসঙ্গে সময় কাটানো এবং দেশের লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস।

উৎসবজুড়ে ছিল লোকজ গান ও নাচের পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে পরিবেশিত হয় সিটি শো ‘তিন বোন’-এর লোকজ সাংস্কৃতিক আয়োজন। শিশুদের জন্য ছিল আলাদা বিনোদনমূলক ব্যবস্থা। পাশাপাশি শীতকালীন নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমৃদ্ধ আয়োজন দর্শনার্থীদের বাড়িয়ে দেয় উৎসবের আনন্দ। বন্ধু ও তাদের পরিবারের জন্য রাতের খাবারের ব্যবস্থাও ছিল আয়োজনে।

আয়োজকদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব, সহমর্মিতা ও ঐক্যের যে সংস্কৃতি—এই পিঠা উৎসব ছিল তারই এক জীবন্ত প্রতিফলন।

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কয়েকজন বন্ধু মিলে ‘ডাফ ৯৬–৯৭’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বের পরিসর বেড়ে বর্তমানে সদস্যসংখ্যা ছাড়িয়েছে এক হাজার। শুরু থেকেই প্ল্যাটফর্মটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

এবারের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে নেতৃত্ব দেন ডাফ ৯৬–৯৭-এর সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবুল, সাধারণ সম্পাদক ও পিঠা উৎসবের আহ্বায়ক ফেরদৌস মুন্না এবং আয়োজক কমিটির সদস্য রাশেদুল আলমিন। তাঁদের সঙ্গে কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের বন্ধুরা মাঠপর্যায়ে কাজ করে আয়োজনটি সফল করেন।

দীর্ঘদিন পর সহপাঠীদের এই মিলনমেলা ডাফ ৯৬–৯৭-এর সদস্যদের কাছে হয়ে উঠেছে স্মৃতি, আনন্দ আর বন্ধুত্বে ভরা এক বিশেষ দিন।