বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বারনই নদে জেলের বড়শিতে ১৪ কেজির বিশাল চিতল

বারনই নদে জেলের বড়শিতে ১৪ কেজির বিশাল চিতল

বারনই নদে জেলের বড়শিতে ১৪ কেজির বিশাল চিতল

বারনই নদে নাটোরের নলডাঙ্গা এলাকায় জেলের টানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে চিতল মাছটি ধরা পড়ে।

বিশাল আকৃতির এই চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বড় আকারের মাছটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ।

পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।

জানা যায়, বুধবার নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল কলসি হালদারপাড়া গ্রামের এক জেলে টানা বড়শি জালে মাছটি ধরা পরে। পরে সোনাপাতিল চারমাথা মোড়ে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য ৮৫০ টাকা কেজি দরে ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন ব্যাক্তি।

এসময় বিশাল আকৃতির চিতল মাছটি একজনর দেখতে ভীড় করেন উৎসুক জনতা।মাছটি দেখতে আসা স্থানীয় কয়েকজন বলেন, তাঁদের জীবনে বারনই নদীতে এত বড় চিতল মাছ তাঁরা আগে দেখেননি। তবে জেলের নাম জানা যায়নি।

 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা