এন্টার টিভিতে প্রকাশিত নিউজের পর
কসবা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অসহায় শিশুকে আর্থিক সহায়তা, চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে কসবা উপজেলা প্রশাসন।
কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম নিজ হাতে শিশুটির পরিবারের কাছে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এছাড়া শিশুটির পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও বিভিন্ন ধরনের রান্নার মসলাসহ শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
শিশুটির চিকিৎসার বিষয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। সরকারি হাসপাতালের মাধ্যমে শিশুটিকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহম্মদুর রহমান।
কসবা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শিশুটির বাবা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম।
