বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় পোনামাছ অবমুক্ত

ভালুকায় পোনামাছ অবমুক্ত

ভালুকায় পোনামাছ  অবমুক্ত

ময়মনসিংহের ভালুকায় রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে অভ্যন্তরীণ জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি উপজেলার ধীতপুর ইউনিয়নে পোনামাছ অবমুক্ত   কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সংসদ সদস্য মো. ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “দেশের মৎস্যসম্পদ বাড়াতে জলাশয়গুলোতে নিয়মিত পোনামাছ অবমুক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতাও নিশ্চিত হবে। সরকারি জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরগুলোতে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও জলাশয়ের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।”

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিদুল আলম এবং মল্লিকবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুঞ্জুরুল হক পাঠানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ভালুকার সাতটি জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৫২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি, মংলা দায়ের বিল (রাজৈ) ৮৫ কেজি, বাঁকা খাল (কুঁচ খাল) ১৬০ কেজি, মনা পাথার বিল (বিরুনিয়া) ১০০ কেজি, শিল্প পুলিশ লাইন পুকুর (ভরাডোবা) ৪০ কেজি, হাতিবেড় গুচ্ছগ্রাম পুকুর (উথুরা) ৬০ কেজি এবং মেদুয়ারী গুচ্ছগ্রাম পুকুরে ৪০ কেজি পোনামাছ ছাড়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রতিবছর বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে বলে জানান।