বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে ঔষধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

সুজানগরে ঔষধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

সুজানগরে ঔষধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পাবনার সুজানগরে ঔষধ ব্যবসায়ী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেনকে মারধরের অভিযোগ উঠেছে আলম শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে হাসপাতালের সামনে থেকে সিএনজি স্ট্যান্ড সরানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘মাহিম ফার্মেসি’র মালিক আব্দুল বাতেনের ঔষধের দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে সিএনজি চালক চর সুজানগর গ্রামের জামাল শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে চর বিশ্বনাথপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে আলম শেখ সেখানে গিয়ে আব্দুল বাতেনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হন বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে হাসপাতালের সামনে সিএনজি রাখার কারণে রোগী ও স্বজনদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সিএনজি স্ট্যান্ডটি অন্যত্র সরানোর দাবি জানানো হয়।

ব্যবসায়ীদের কয়েকজন জানান, ঔষধ ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় তারা উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু বিচার না হলে ঔষধ ব্যবসায়ীরা কর্মবিরতিতে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বলেও জানা গেছে।

এ ঘটনায় আব্দুল বাতেন সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার পর এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলম শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

এস এন জামান হাশেমী
সুজানগর উপজেলা প্রতিনিধি