বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সন্ধ্যায় সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিওসি মোড় এলাকায় অভিযানকালে গাঁজা সেবন করা অবস্থায় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এই সাজা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাস পুরকায়স্থ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আনসার ও সাতকানিয়া থানা পুলিশ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ বলেন, মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

 

 

মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ বিশেষ প্রতিনিধি।