বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটি হাসপাতালে ধূমপানবিরোধী কার্যক্রম

রাঙামাটি হাসপাতালে ধূমপানবিরোধী কার্যক্রম

রাঙামাটি হাসপাতালে ধূমপানবিরোধী কার্যক্রম

রাঙামাটি জেনারেল হাসপাতাল ও হাসপাতাল প্রাঙ্গণকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।সিভিল সার্জন কার্যালয়, রাঙামাটির নির্দেশনায় এবং রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় রোগী, রোগীর স্বজন, দর্শনার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় তামাক ও ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল হচ্ছে মানুষের চিকিৎসা ও সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। তাই হাসপাতাল প্রাঙ্গণে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করা এবং অন্যদেরও এ বিষয়ে নিরুৎসাহিত করা সবার দায়িত্ব। ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রোগী, স্বজন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দর্শনার্থীদের সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সচেতনতামূলক কার্যক্রম থেকে ‘তামাককে না বলি,নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি’ এবং ‘ধূমপানমুক্ত হাসপাতাল গড়ি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’,এমন আহ্বান জানানো হয়।

 

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি