আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।
সভায় জানানো হয়, এ বছর শার্শা উপজেলায় মোট ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার নূর ইসলাম,উপজেলা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ ও উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান,উপজেলা একাডেমিক এ, কে, এম, নূরুজ্জামান ও বিজিবির সদস্যারা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর
