নারী ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারটি আলাদা জোনে ভাগ করে ক্রিকেটারদের দলভুক্ত করা হয়েছে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর, পর্দা নামবে ২৫ ডিসেম্বর।
সবগুলো ম্যাচই হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। আর ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
টুর্নামেন্ট দুটো রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডটি ১৫-২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন দুটো করে ম্যাচ হবে। তবে যেদিন খেলা হবে তার পরের দিন বিরতি থাকবে।
দ্বিতীয় রাউন্ড চলবে ২০-২৫ তারিখ পর্যন্ত। খেলা একই নিয়মে চলবে। কোনো সেমিফাইনাল-ফাইনাল থাকছে না। সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা জিতবে।
সেন্ট্রাল জোন দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই দলের বাকি খেলোয়াড়রা হলেন- ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি, সাবিকুন্নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, ইভা, সুবর্ণা কর্মকার, তমালিকা সুমনা, লেকি চাকমা।
ইস্ট জোনের অধিনায়ক ফাহিমা খাতুন। দলের বাকি খেলোয়াড়রা হলেন- স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন, মুমতাহিনা হাসনাত, সুমি আক্তার।
নর্থ জোনের নেতৃত্বে আছেন সোবহানা মুস্তারি। দলের বাকি খেলোয়াড়রা হলেন- শামিমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা, ইয়াসমিন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী, নুসরাত জাহান।
রাবেয়া খানের নেতৃত্বাধীন সাউথ জোনে খেলবেন মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিষ্টি রানী, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোয়া, দিপা খাতুন, আয়েশা আক্তার, লিমা খাতুন, শিবানী রানী।
