শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা।

এবার পুরোদস্তুর প্রেমে ফিরছেন শাকিব। নতুন সিনেমা ‘মহব্বত’। নির্মাণে হিমেল আশরাফ। যিনি প্রেমের গল্প নির্মাণে সিদ্ধহস্ত। এর আগে তার নির্মাণেই ‘প্রিয়তমা’ দিয়ে ইন্ডাস্ট্রি মাত করেছিলেন শাকিব। অতঃপর ‘রাজকুমার’-এও তাদের সাফল্য অব্যাহত থাকে।

দুই বছরেরও বেশি সময় পর হিমেলের সিনেমায় শাকিব। যদিও এ খবর আগেই জানা গিয়েছে। তবে আজ নতুন করে এলো সিনেমার নাম ঘোষণা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন হিমেল। তাতে দেখা গেল, কালো ওভারকোট পরে এক যুবক হেটে যাচ্ছে, তার হাত ধরে আছে এক তরুণী। আর ওপরে লাল রঙে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক যে শাকিব খান, তা তো জানা। তবে নায়িকা কে, সেটা এখনো জানাননি সংশ্লিষ্টরা।