শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজার মনে পুজোর আমেজ

পূজার মনে পুজোর আমেজ

পূজার মনে পুজোর আমেজ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এমন আবহে পুজার সাঁজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরী। সামাজিক মাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি মনকাড়া ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। 

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এমন আবহে পুজার সাঁজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরী। সামাজিক মাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি মনকাড়া ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।  ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানায় ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা।

ছবিগুলোর ক্যাপশনে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির জয়গান গেয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পূজা চেরী। লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি— যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

অভিনেত্রীর এই চোখজুড়ানো রূপ আর অর্থবহ বার্তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কমেন্ট বক্সে কেউ কেউ তাকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।