শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির আগেই ঝড় তুলছে অজয়ের ‘দৃশ্যম ৩’

মুক্তির আগেই ঝড় তুলছে অজয়ের ‘দৃশ্যম ৩’

মুক্তির আগেই ঝড় তুলছে অজয়ের ‘দৃশ্যম ৩’

প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিক মুক্তির আগেই দর্শক উন্মাদনায় নতুন রেকর্ড গড়ে তুলছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। আগামী ২ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগেই প্রায় ৫০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।


স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, ছয় দিনের অগ্রিম প্রদর্শনী মিলিয়ে ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ৪৮.৯৮ কোটি টাকায়। এর মধ্যে কোনো ব্লক সিট ছাড়াই নিরেট বুকিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮.৩৯ কোটি টাকা। 

ভারতের ২৩৮টি শহরের ৩৩৩টি প্রেক্ষাগৃহে ছড়িয়ে থাকা ১,৫০৩টি শোর ওপর ভিত্তি করে এই হিসাব উঠে এসেছে। শুধু ৬ অক্টোবরের পঞ্চম দিনের বুকিংয়ের জন্যই সংগৃহীত হয়েছে ৭৩.১৮ লাখ।

শহরভিত্তিক বিক্রিতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে গুজরাটের জুনাগড়, যেখানে বুকিংয়ের পরিমাণ ৬.৯১ লাখ টাকা। এর ঠিক পেছনেই ৬.৬৩ লাখ টাকা নিয়ে হায়দরাবাদ এবং ৬.১৪ লাখ টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আহমেদাবাদ।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই বহুল প্রতীক্ষিত অন্তিম পর্বে ফের একবার চালকের আসনে অজয় দেবগন। অভিষেক পাঠকের পরিচালনায় গল্পে আবারও পরিবারকে রক্ষার তাগিদে এক চতুর চাল চালতে দেখা যাবে বিজয়কে, যেখানে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন রহস্য ও নাটকীয় মোড়। আগের পর্বগুলোর মতোই রয়েছেন টাবু, ক্রিয়া সারান, ইশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর ও প্রকাশ রাজের মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী।