দুনিয়ার মজদুর এক হও, এক হও”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে নির্মাণ শ্রমিকদের মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সভায় শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে “আগে নিরাপত্তা, পরে কাজ”—এই বার্তা তুলে ধরা হয়। নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার, বিভিন্ন সমস্যা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক মো. আলী আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান,
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, মাগুরা জেলা কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, মাগুরা জেলা কমিটির সভাপতি মো. তারিকুল ইসলাম তারিক।
এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, মাগুরা জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমাতে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
