বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

মোঃ সোহাগ আহমেদ, কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী)

আজ ৩ অক্টোবর ২০২৬ পটুয়াখালীর সমুদ্র উপকূলীয় এলাকার অন্যতম বিদ্যাপীঠ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাসেদুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম ও ভৌত অবকাঠামোগত অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষাঙ্গনের সুবিশাল সবুজ বেষ্টনী, নানা জাতের ফুলে-ফলে সুশোভিত চারপাশ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিশেষভাবে অভিভূত হন বোর্ড চেয়ারম্যান।
পরিদর্শনের এক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পরিবেশ সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "অত্যন্ত চমৎকার ও মনোরম পরিবেশ, গাছ-গাছালি, ফুলে-ফলে সুশোভিত এই কলেজটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।"
পরিদর্শন পর্ব শেষে তিনি কলেজ কর্তৃপক্ষের সাথে সৌজন্যমূলক মধ্যাহ্নভোজে অংশ নেন এবং প্রতিষ্ঠানটির সুদূরপ্রসারী সাফল্য ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন।
শিক্ষা বোর্ড চেয়ারম্যানের এই গঠনমূলক সফর এবং উৎসাহব্যঞ্জক বক্তব্য কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে এক নতুন প্রেরণা জুগিয়েছে।
কলেজ প্রশাসন ও শিক্ষক পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জ্ঞাপন করা হয়েছে।