বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে সারা দেশের মতো মাগুরাতেও পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে ড্রেন ও আশপাশের নর্দমায় মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হয়। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বাজারের রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন এবং ‘বিডি ক্লিন’-এর ৬ জন স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন এবং পৌরবাসীকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি