গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া মন্ডলপাড়া বায়তুর রহমান জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ আব্দুল্লাহ শাহীন মন্ডলকে সভাপতি এবং মোঃ সিরাজুল ইসলাম খোকাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মসজিদ কমিটির তালিকা অনুযায়ী, ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোয়াজ্জ মন্ডল ও মোঃ সুজাউল ইসলাম মন্ডল। সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ তহসিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ফকির এবং দাওয়াহ ও তারবিয়াহ সম্পাদক হিসেবে মোঃ মাজুম মন্ডল দায়িত্ব পালন করবেন।
এছাড়া তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন মন্ডল, সুদূরান বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মমিন মন্ডল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ লোকমান মন্ডল, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল মন্ডল, পাঠাগার সম্পাদক মোঃ সাগর মন্ডল এবং দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাদ্দাম মন্ডল, মোঃ সাদেক মন্ডল, মোঃ খাইরুল মন্ডল, মোঃ ময়না আলম মন্ডল, মোঃ ছামিমুল মন্ডল, মোঃ আজিজুল মন্ডল ও মোঃ ওয়ারুল মন্ডল।
মসজিদ পরিচালনা, ধর্মীয় কার্যক্রম, মুসল্লিদের সেবা এবং মসজিদের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।
মোঃ আনছারুজ্জামান রেজুয়ান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
