বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবর্ণচরে ক্যানভাস আইসিটি পেল NSDA-এর অ্যাক্রেডিটেশন

সুবর্ণচরে ক্যানভাস আইসিটি পেল NSDA-এর অ্যাক্রেডিটেশন

সুবর্ণচরে ক্যানভাস আইসিটি পেল NSDA-এর অ্যাক্রেডিটেশন

নোয়াখালীর সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজারের কলেজ গেট এলাকায় অবস্থিত ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) Course and Assessment Center Accreditation পেয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন নম্বর STP-NOA-004289।

NSDA-এর অ্যাক্রেডিটেশনের আওতায় প্রতিষ্ঠানটি তিনটি দক্ষতা কোর্স পরিচালনার অনুমোদন পেয়েছে। কোর্সগুলো হলো—Graphic Design (Level-3), Computer Operation (Level-2) এবং CCTV Camera Installation and Maintenance (Level-3)।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পায়। ২০২০ সালের ৭ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সিসিটিভি ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং ইংলিশ ফর ওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে ৬৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। এ পর্যন্ত ৯০০-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন।

ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের পরিচালক মহিব উল্লাহ মহিব বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনের পর NSDA-এর Course and Assessment Center Accreditation অর্জন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তিনটি দক্ষতা কোর্সে অ্যাক্রেডিটেশন পাওয়ায় আমাদের দায়িত্ব আরও বেড়েছে। কর্মবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণ চালু করতে চাই।

 

 

 

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: