বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা জোনের উদ্যোগে পাহাড়ি বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

সেনা জোনের উদ্যোগে পাহাড়ি বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

সেনা জোনের উদ্যোগে পাহাড়ি বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল ১১ঘটিকা হতে ২.৩০ ঘটিকা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নং রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় রুপকারী ইউনিয়নের করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের আনুমানিক ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঙালি পাড়ার মেম্বার মোঃ নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকায় কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসা সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

 

 

আনোয়ার হোসেন (বাঘাইছড়ি)   প্রতিনিধি