বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড


মাগুরায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) মাগুরা সদর উপজেলার সত্যপুর ও বেঙ্গা বেরইল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সত্যপুর গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মোঃ মশিয়ার মন্ডল (৬৩) এবং বেঙ্গা বেরইল গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদ সিকদারের ছেলে মোঃ শাওন সিকদার (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিয়ার মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ শাওন সিকদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: