শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় গাঁজা গাছসহ পলাতক আসামির বিরুদ্ধে মামলা

মাগুরায় গাঁজা গাছসহ পলাতক আসামির বিরুদ্ধে মামলা

মাগুরায় গাঁজা গাছসহ পলাতক আসামির বিরুদ্ধে মামলা

মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে সংকোচখালী গ্রামে পলাতক আসামির নিজ বসতভিটায় অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা গাছটির ওজন প্রায় ১ কেজি ৫০০ গ্রাম।
মামলার আসামি মোঃ মনিরুল মোল্যা (২৮), পিতা—মৃত সাখায়েত মোল্যা, সাং—সংকোচখালী, থানা—মাগুরা সদর, জেলা—মাগুরা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি