বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এলাকাবাসী মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় 'স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক 
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিডষ্টোর-পালগাঁও সড়কের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় ‘শান্তিপ্রিয় এলাকাবাসী’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের জামাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ১১ জনের বিরুদ্ধে সিআর মামলা নং-১০৩৮/২৬ দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন ও কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার ও স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল ও হযরত আলী ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি