বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় মোটরসাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নলডাঙ্গায় মোটরসাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নলডাঙ্গায় মোটরসাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫, পিতা: মৃত পঁচাই মন্ডল, সাং: হাতিয়ানদহ, থানা: সিংড়া), অটোরিকশার যাত্রী মোঃ আব্দুল জলিল (৪৫, পিতা: মৃত আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল, সাং: লালমনিপুর ভাঙ্গা পাড়া) ও তাঁর স্ত্রী মোছাঃ জহুরা খাতুন (৩২) এবং মোটরসাইকেলচালক মোঃ ইমতিয়াজ আলী (২৭, পিতা: মোঃ দেলবার হোসেন, সাং: রামসার কাজীপুর, থানা: নলডাঙ্গা)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

​এ বিষয়ে নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে নজরদারি অব্যাহত আছে।

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা