বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

লালপুরে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

লালপুরে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার

নাটোর জেলার লালপুর থানার মামলা নং-০৬, তাং-০৫/১০/২০২৬ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২৬) এর ৭/৯(৩)/৩০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২) এবং ১৭০/৫০৬ পেনাল কোড, জিআর নং-২৮০/২০২৬ (লালপুর)।

ঘটনার বিবরনঃ-

অত্র মামলার বাদী (ভিকটিম)মোছাঃ ---- (২৪), পিতা: ---- ইসলাম, মাতা: ---- বেগম, সাং- ওয়ার্ড নং --- থানা: লালপুর, জেলা: নাটোর, গত ইং ০৩/১০/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.৩০ টার সময় ১নং আসামী আশিক এর সহিত দেখা করার উদ্দেশ্যে লালপুর থানাধীন গোপালপুর রেলগেটের দক্ষিণ পার্শ্বে সিএনজি স্ট্যান্ডে পৌঁছাইলে ১নং আসামী ও ২নং আসামী কাজল এর ইজিবাইক যোগে গ্রীনভ্যালী পার্ক বেড়ানো শেষে একই তারিখ বিকাল অনুমান ০৩.১০ টার সময় ১ ও ২নং আসামীদ্বয় লালপুর থানাধীন জোতদৈবকী গ্রামস্থ ৩নং আসামী মোঃ শাকিল হোসেন এর বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী ঘরে ভিকটিমকে জোর পূর্বক নিয়া যায়। ইংরেজি ০৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ টার সময় ১নং আসামী আশিক ভিকটিমকে ৩নং আসামী শাকিল এর শয়ণঘরে থাকা বিছানায় শুয়াইয়া ভিকটিমের পরনে থাকা সালোয়ার কামিজ খুলিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। একই সময়ে ৩নং আসামী শাকিল ঘরের ফাঁকা জায়গা দিয়ে গোপনে অশ্লীল ভিডিওচিত্র তার মোবাইল ফোনে ধারণ করে, ৩নং আসামী শাকিল তাহার মোবাইল ফোনে ধারণকৃত ভিকটিমের অশ্লীল ভিডিওচিত্র দেখাই এবং বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। অত:পর ১ ও ৩নং আসামীদ্বয়ের সহায়তায় ২নং আসামী কাজল উক্ত ঘরে প্রবেশ করিয়া ভিকটিমকে এলোপাথারীভাবে চর-থাপ্পর মারিয়া এবং প্রাণ নাশের হুমকি প্রদর্শন পূর্বক এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। গত ইংরেজি ০৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫.০০ টার সময় ৪নং আসামী মেহেদী ঘরে প্রবেশ করিয়া নিজেকে পুলিশ পরিচয় দিয়া ভিকটিমের নিকট হইতে নগদ ৬০,০০০/- টাকা দাবী করেন। ভিকটিম ৪নং আসামী মেহেদীকে উক্ত টাকা প্রদানে অপারকতা প্রকাশ করিলে ভিকটিমের ব্যবহৃত ভিভো কোম্পানির স্মার্ট মোবাইলে থাকা সীম কার্ড বাহির করিয়া ভিকটিমের মোবাইল ফোনটি নিয়া নেয়। ভিকটিমের বাড়ীতে যাইয়া তাহার পিতার ব্যবহৃত মোবাইল ফোনে সীম কার্ড ব্যবহার করিতে থাকে। ইংরেজি ০৪/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় ১নং আসামী আশিক ভিকটিমের ব্যবহৃত মোবা: নাম্বারে ফোনকল করিয়া ভিকটিমের নিকট হইতে আরো ২০,০০০/- টাকা দাবী করেন এবং আসামী আশিক এর প্রস্তাবে রাজি না হইলে আসামী আশিক ৩নং আসামী শাকিল এর মোবাইল ফোনে সংগ্রহকৃত অশ্লীল ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিবে বলিয়া হুমকি প্রদর্শন করেন। অত:পর বিষয়টি সাক্ষীদের সহ স্থানীয় গণ্যমান্য লোকজনদের জানাইয়া তাহাদের পরামর্শক্রমে থানায় আসিয়া অত্র এজাহার দায়ের করেন।

তদন্তঃ-

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল মামলাটির তদন্তভার গ্রহন করিয়া লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এই ধারাবাহিকতায় ইংরেজি ০৫/১০/২০২৬ তারিখ ভোর ০৪.২০ ঘটিকার সময় লালপুর থানাধীন উত্তর লালপুর গ্রামস্থ ১নং আসামী মোঃ আশিক জামান (২০), পিতা: মোঃ আজের আলী, মাতা: মোসাঃ মেহেন্নীকা বেগম, সাং-উত্তর লালপুর (ছয়রাস্তার মোড় মন্ডলপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোরের বসত বাড়ী হতে আসামী ১। মোঃ আশিক জামান (২০), পিতা: মোঃ আজের আলী, মাতা: মোসাঃ মেহেন্নীকা বেগম, ২। মোঃ কাজল ইসলাম (১৯), পিতা: হাফিজুল ইসলাম, মাতা: বিলকিস বেগম, উভয় সাং-উত্তর লালপুর (ছয়রাস্তার মোড় মন্ডলপাড়া), ৩। মোঃ শাকিল ইসলাম বাদল (২৩), পিতা: মোঃ সাইদুল ইসলাম ওরফে ভেগা মন্ডল, মাতা: মোছাঃ রুবিনা খাতুন, সাং-জোতদৈবকী, সর্ব ইউপি: লালপুর, থানা-লালপুর, জেলা-নাটোরগনকে গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তকালে ঘটনার সহিত আসামীদের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। মামলার তদন্ত চলিতেছে।

আসামীগনকে অদ্য ০৫/১০/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

থানার রেকর্ড পত্র যাচাই করিয়া ২নং আসামীর বিরুদ্ধে নিম্নে বর্ণিত মামলার তথ্য পাওয়া যায়ঃ
১। নাটোর এর লালপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০১ জুলাই, ২০২৪; জি আর নং-২৪৪, তারিখ- ০১ জুলাই, ২০২৪; সময়- ২০.৩৫ ঘটিকা ধারা- 379/411/427, পেনাল কোড; , এজাহারে অভিযুক্ত

থানার রেকর্ড পত্র যাচাই করিয়া ৩নং আসামীর বিরুদ্ধে নিম্নে বর্ণিত মামলার তথ্য পাওয়া যায়ঃ

১। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, লালপুর,নাটোর ,সিআর নং-৪৫৭সি/২৪(লাল), তারিখ- ২০ নভেম্বর, ২০২৪; স্মারক নং নং-১৫৭/২৪, তারিখ- ২০ নভেম্বর, ২০২৪; (নাটোর,লালপুর) ঘটনার সময়- ধারা- 143/341/323/324/307/506(2)/114, পেনাল কোড , সিআর মামলায় অভিযুক্ত।

মোঃ সোহেল রানা 
নিজস্ব প্রতিবেদক (নাটোর জেলা)