বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মামদানির সামনে গিটার বাজানোর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশের জন

মামদানির সামনে গিটার বাজানোর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশের জন

মামদানির সামনে গিটার বাজানোর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশের জন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশের সংগীতশিল্পী জন কবির সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শুনিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুইন্সে। সেখানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে ঠিকানা গ্রুপ।

 ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির প্রধান নির্বাহী খালেদ মহিউদ্দিনসহ দুই শতাধিক অতিথি।
 
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নেতৃত্বে ছিলেন জন কবির। ৪০ মিনিটের বেশি সময় ধরে চলে অনুষ্ঠানটি। সেখানেই ‘হাই হোপস’ গানটি গেয়ে শোনান গায়ক রুহিন হোসেন আর সে গানের সঙ্গে গিটার বাজান জন।