বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

SATV সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

SATV সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

SATV সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

জনপ্রিয়   স্যাটেলাইট টেলিভিশন SATV-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের  শ্রদ্ধেয় মা আর নেই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সাংবাদিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার নামাজ শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত মুসল্লিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
এ সময় উপস্থিত সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

 

 

(মো : আবু রায়হান সাতক্ষীরা তালা প্রতিনিধি)