বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক।
অনুষ্ঠানে গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের অবদান ও মর্যাদার কথা উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শিক্ষকতার মর্যাদা ও শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভা  শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।


মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।