বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশের যুবারা

নেপালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশের যুবারা

নেপালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশের যুবারা


আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আজ নেপাল।দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আজিজুল হাকিম তামিম। এ ম্যাচের জন্য একাদশে ৩টি পরিবর্তন এনেছে। একাদশে নেই আফগানিস্তানের বিপক্ষে ৬২ রান করে রিফাত বেগ, নেই উইকেটরক্ষক মো. আবদুল্লাহ ও সামিউন বশিরও। দলে ঢুকেছেন ফরিদ হাসান, মো সবুজ (উইকেটরক্ষক) ও শাহরিয়া আল-আমিন।


যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিযোগিতাটির গত দুই আসরেই যুব টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ট্রফির সংখ্যাও এই দুটিই। ২০২৩ সালে হারিয়েছিল আরব আমিরাতকে, আর গত বছর ভারতকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় দিয়ে আসর শুরু করলেও তাদের প্রতিপক্ষ নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে।