বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি 


গাইবান্ধায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মো. আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আফজাল খান ওরফে মমিন গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত জান্নাত খানের ছেলে।

এসআরবি-১৩ জানায়, আফজাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে রংপুর, ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন।

এ সময় সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের 'ভাই বোন ভিলা'য় অভিযান চালিয়ে আফজালকে গ্রেফতার করে।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। গ্রেফতার আসামি ও জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রতারণা, চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।'