বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকদের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা ও মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা ও মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা ও মতবিনিময়

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি  প্রতিনিধি


রাঙামাটি পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার।সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং জেলা পরিষদের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শোনেন।সাংবাদিকরা পার্বত্য জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, জনদুর্ভোগ এবং প্রশাসনিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুনসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিক ও জেলা পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাঙামাটির উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।