বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজাকে ঘিরে রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

দুর্গাপূজাকে ঘিরে রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

দুর্গাপূজাকে ঘিরে রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সামনে শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাটে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। দিন-রাত পরিশ্রম করে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মাটির কাজ শেষ করে প্রতিমায় রং, সাজসজ্জা ও নানা অলংকার সংযোজনের কাজও চলছে পুরোদমে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ। এর মধ্যে জগদীশ চন্দ্রের প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রতিমা তৈরি করা হচ্ছে।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন মন্দিরের অগ্রিম অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। এরই মধ্যে জগদীশ চন্দ্রের প্রতিষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে ২২টি মন্দিরের প্রতিমা তৈরির কাজ নেওয়া হয়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে রং ও সাজসজ্জার কাজও।

কারিগররা জানান, সময়মতো প্রতিমা তৈরির কাজ শেষ করে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে তারা ব্যস্ত সময় পার করছেন। মাটির কাজ, খড়ের কাঠামো তৈরি, রং করা এবং প্রতিমার সাজসজ্জাসহ প্রতিটি ধাপেই রয়েছে ব্যস্ততা।

এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে বৈদ্যের বাজারের প্রতিমা তৈরির কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য বেড়েছে। প্রতিমা তৈরির কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা।

স্থানীয়রা বলছেন, দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির এই কর্মযজ্ঞে এলাকার কারিগর ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। পূজার সময় যত ঘনিয়ে আসছে, প্রতিমা তৈরির কাজও ততই জোরদার হচ্ছে।