বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান-এর দিকনির্দেশনায় এবং পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ মাহাবুব-এর সার্বিক তত্ত্বাবধানে জেলার নেছারাবাদ থানা এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

​আজ মঙ্গলবার (০৬ অক্টোবর)  সকাল ০৬:৩০ টায় পরিচালিত এই অভিযানে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

​ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস দল নেছারাবাদ থানাধীন সারেংকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর করফা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার উত্তর করফা সাকিনের রেজাউল করিমের বসতঘরের সামনের ফাঁকা রাস্তা থেকে তাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত রেজাউল করিম (৩৫) উত্তর করফা গ্রামের মৃত আঃ খালেক ফকিরের ছেলে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত পিরোজপুর গড়তে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।