বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ


পটুয়াখালীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোমবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারত থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা জিরার আনুমানিক মূল্য এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, জব্দ করা জিরা ও কার্গো বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ পণ্য পরিবহন বন্ধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি