সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে আগামীকাল

মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে আগামীকাল

মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে আগামীকাল

মেট্রোরেল আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট বন্ধ রাখা হবে। এদিন বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জনপ্রিয় এই বাহনটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।  

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণে আগামীকাল বেলা ১১টা ৫০ মিনিট থেকে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ থাকবে।  

এ বিষয়ে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হবে। এ কারণে ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে।

নাজমুল ভূঁইয়া বলেন, মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চলিত হয়। প্যারাস্যুটিংয়ের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে।