বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি


মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা, রাঙামাটি জেলা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পুলিশ সুপার মোঃ আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং শিশু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।আলোচনা পর্বে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তাদের জন্য একটি সুরক্ষিত ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বক্তারা প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও শিশুদের সৃজনশীল, সাংস্কৃতিক ও মানবিক বিকাশে এর অবদানের কথা তুলে ধরেন। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও শিশু একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশু প্রতিনিধিরাও শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই অঙ্গীকারকে সামনে রেখে শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।