বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এমপির উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বৌলাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে নতুন স্কুল ব্যাগ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মিনি টেবিলসহ খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শিক্ষা ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নতুন স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থী ও স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি