রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রদ্রিগোর গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ল রিয়াল

রদ্রিগোর গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ল রিয়াল

রদ্রিগোর গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ল রিয়াল


সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই প্রতিযোগিতাতেই হার–জয়ের মিশ্রণে দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে আলাভেসকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

লা লিগায় গতকাল রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ২–১ ব্যবধানে আলাভেসকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে সক্ষম হয়েছে জাবি আলোনসোর দল।

ম্যাচের শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে কিছুটা সমস্যায় পড়েন এমবাপ্পে। তবে চোট সামলে ওঠার পরই দলকে এগিয়ে নেন ফরাসি এই তারকা। ২৪তম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের বাধা এড়িয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। লা লিগায় এটি এমবাপ্পের ১৭তম গোল।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। বরং যোগ করা সময়ে আলাভেসের নিশ্চিত গোলের চেষ্টা রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার দৃঢ়তায় এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।