যশোরের শার্শায় ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রাজনগর এলাকায় শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে।
শার্শা থানা-পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় রাজনগর গ্রামের রুবেল ব্যাপারীর বাড়ির সামনে থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর