বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে টিটিসি অফিস সহায়ক গ্রেফতার

​নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে টিটিসি অফিস সহায়ক গ্রেফতার

​নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে টিটিসি অফিস সহায়ক গ্রেফতার

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতা 
​
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  
​থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।  
​অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় বিবাদী জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে বিবাদী দ্রুত দোকান থেকে সটকে পড়ে।  
​পরবর্তীতে একই দিন বিকেল ৪:০০ ঘটিকার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।  

​এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।  

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, বাদী কর্তৃক এজাহার পাওয়া গিয়েছে এবং এজাহারের প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু হয়েছে।  মামলা রুজু হওয়ার পরে তদন্তধীন অবস্থায় আসামী অ্যারেস্ট হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।