বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা

নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা

নলডাঙ্গায় মৎস্য ও মাদকবিরোধী অভিযান-জেল-জরিমানা

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাদকের বিস্তার রোধে পৃথক অভিযান পরিচালনা করেছে,নলডাঙ্গা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে পৃথক তিনটি মামলায় তিনজনকে দণ্ড প্রদান করা হয়েছে।

পাটুল হালতি বিল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা, আইন লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,খাজুরার একডালার জিহাদ সদদারের ছেলে মোঃ হাফিজুল ইসলাম,বাঁশিলা এলাকার শওখিন সরদারের ছেলে মোঃ এরশাদ আলী।

অভিযানকালে ৩৮টি চায়না দুয়ারী জাল ও প্রায় ৩০০ ফুট সুতি জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে স্থাপিত প্রায় ২০০ ফুট বাঁশের বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা প্রায় ৩০ কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলার মাধবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা,আইন লঙ্ঘনের অপরাধে মোঃ সেন্টুর ছেলে মোঃ শিহাবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ  ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রামমান আদালত পরিচালনা করেন,নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন। অভিযানে সহযোগিতা করেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।