বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়নগরে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিজয়নগরে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিজয়নগরে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

শাহ মোঃ ফুরকানুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তারা সিঙ্গারবিল থেকে চম্পকনগরগামী সড়কের পশ্চিম পাশে জিহাদ টি স্টলের সামনে অভিযান চালিয়ে কালু মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কালু মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাশিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত কাজী রুপা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।