বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​নলডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

​নলডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

​নলডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় ১০ পিস ইয়াবাট্যাবলেটসহ মো. স্বপন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
​গ্রেপ্তারকৃত স্বপন নলডাঙ্গা থানার ধামনপাড়া গ্রামের মৃত কোরমান আলীর ছেলে।  
​পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬/১০/২০২৬ তারিখে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় এক ব্যক্তি অবৈধ ইয়াবাট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।  
​সংবাদের সত্যতা পেয়ে সন্ধ্যা আনুমানিক ১৯.০৫ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১.০০ গ্রাম ওজনের ১০ (দশ) পিস কমলা রঙের ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়।  
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।  
​এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা